স্কুলে ছাত্রীদের ওড়না পরা নিষিদ্ধ!
স্কুলে ছাত্রীদের ওড়না পরা নিষিদ্ধ! রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল ও বনশ্রী আইডিয়ালে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করেছে গভর্নিং বডি। এমন নিষেধাজ্ঞায় জনমনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের এমন সিদ্ধান্তে শুধু ইসলামের অবমাননাই হচ্ছে না স্কুল দুটিও হারাচ্ছে তাদের ঐতিহ্য। প্রথমে এমন খবরটি জানা যায় এক অভিভাবকের দেয়া ফেসবুক স্ট্যাটাসে। স্কুলে ছাত্রীদের ওড়না নিষিদ্ধের সিদ্ধান্ত হলে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লেখালেখি শুরু করেন। এছাড়া তার লেখনিতে ফুটে উঠছে গভর্নিং বডির সদস্যদের দুর্নীতির বিভিন্ন দিক। আগে এই স্কুলের পোশাক ছিল মেয়েদের ফ্রকের মতো গোল ঘেরা জামা, সেলোয়ার, হিজাব অথবা ওড়না। আর ছেলেদের পোশাক ছিল শার্ট প্যান্টের সাথে সাদা টুপি। দীর্ঘদিন ধরে এই ড্রেসের ঐতিহ্য বহন করে আসছিল ছাত্র-ছাত্রীরা। তবে কিছু শিক্ষকের চক্রান্তে সবই এবার হারিয়ে যাচ্ছে। পাঠকদের জন্য সেই অভিভাবকের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ছেলেদের টুপি পরার আর প্রয়োজন নেই...